২২ অক্টোবর দেশের প্রথম সাইবার ড্রিল

২০ অক্টোবর, ২০২০ ০০:২৫  
আগামী ২২ অক্টোবর দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাইবার ড্রিল’। আর্থিক খাতের সাইবার নিরাপত্তা জোরদার করতে এই চ্যালেঞ্জিং অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ই-সরকার সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সিআইআরটি)। হাতে-কলমে পেশাদার সাইবার সুরক্ষা বিষয়ে হালনাগদ প্রাযুক্তিক সক্ষমতা অর্জনে আগ্রহীদের গত ১৫ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নিবন্ধনের সুযোগ দিয়েছে। ড্রিলে সাইবার সুরক্ষায় প্রয়োজনীয় টুলসসহ অফলাইনে ডাউনলোডযোগ্য ভার্চুয়াল মেশিন (ইভিএম) ইমেজ এবং কিছু ইনজেকশন প্রদান করবে সংস্থাটি।